Refunds & Returns policy

 

🔸 আমাদের সকল পার্সেল ক্লোজ বক্সে ডেলিভারি করা হয়। তাই পার্সেল গ্রহণের সময় প্রথমে ডেলিভারি চার্জ ও পণ্যের মূল্য পরিশোধ করে পণ্যটি গ্রহণ করবেন।
পণ্য গ্রহণের পর কোনো সমস্যা থাকলে ১ ঘণ্টার মধ্যে ছবি বা ভিডিও প্রমাণসহ আমাদের জানাতে হবে। যাচাই করার পর প্রয়োজন অনুযায়ী পণ্য এক্সচেঞ্জ করা হবে।

🔸Beauty Basket Shop সবসময় গ্রাহকদের অরিজিনাল ও ভালো মানের পণ্য দেওয়ার চেষ্টা করে। তবুও যদি কোনো কারণে ভুল, ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ পণ্য পেয়ে থাকেন, তাহলে পণ্য গ্রহণের ১ ঘন্টার মধ্যে আমাদের জানাতে হবে।রিটার্নের জন্য পণ্যটি অবশ্যই অব্যবহৃত, অক্ষত এবং মূল প্যাকেটসহ থাকতে হবে।
পণ্য যাচাই করার পর রিফান্ড বা রিপ্লেসমেন্ট প্রদান করা হবে।
শুধুমাত্র পছন্দ পরিবর্তন বা ব্যবহৃত পণ্যের ক্ষেত্রে রিটার্ন বা রিফান্ড প্রযোজ্য নয়।
রিটার্ন বা রিফান্ড সংক্রান্ত যেকোনো বিষয়ে আমাদের সাথে WhatsApp বা ফোনে যোগাযোগ করুন।

🔸অর্ডার করার আগে অবশ্যই ১০০% নিশ্চিত হয়ে অর্ডার করুন।
Cash on Delivery (COD) অর্ডারের ক্ষেত্রে ১% COD চার্জ প্রযোজ্য।
পণ্যের ছবি ও বর্ণনার সাথে মিল থাকার পরও যদি কোনো কারণে পণ্য গ্রহণ করতে না চান, তাহলে ডেলিভারি চার্জ এবং রিটার্ন চার্জ (ডেলিভারি চার্জের সমপরিমাণ) ডেলিভারি ম্যানকে প্রদান করে পণ্যটি রিটার্ন করতে হবে।

বি:দ্র: অপ্রয়োজনীয় বা ভুয়া অর্ডার করা থেকে বিরত থাকুন। অর্ডার সংক্রান্ত তথ্য যেমন মোবাইল নাম্বার, ঠিকানা ও আইপি তথ্য সংরক্ষিত থাকে।